মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চট্টগ্রামে গাড়ি উল্টে শিল্প পুলিশের ১৪ সদস্য আহত

শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী টোল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে শিল্প পুলিশের ১৪ সদস্য আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৬ মে) সন্ধ্যায় রাঙামাটির বেতবুনিয়ায় বার্ষিক শ্যুটিং শেষে নগরীতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। শিল্প পুলিশ-৩-এর পরিচালক (ভারপ্রাপ্ত) তোফায়েল আহেমদ এ খবর নিশ্চিত করেছেন।
এ দুর্ঘটনায় আহতরা হলেন— রফিক, ফারুক, হান্নান, বিপ্লব, ইউনুস, হামিদ, জাকির, শফিক, ফিরোজ, জাহাঙ্গীর, জাকির, হাফিজুল ও হামিদুল। চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়েছে।
শিল্প পুলিশ-৩-এর পরিচালক (ভারপ্রাপ্ত) তোফায়েল আহেমদ বলেন, ‘রাঙামাটির বেতবুনিয়ায় বার্ষিক শ্যুটিং শেষে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে করে নগরীতে ফিরছিলেন। পাহাড়তলীর টোল রোড এলাকায় আসার পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
আহতদের উদ্বৃত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক গোরিলাল চাকমা বলেন, ‘গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে উল্টে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।’

শেয়ার করুন