২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চট্টগ্রামে এসএসসিতে পাসের হার ৮৩.৯৯

এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৮৩ দশমিক ৯৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৩৪৪ জন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান।

ঘোষিত ফলাফলে গত বছরের তুলনায় এই বছর পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমেছে। গত বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৪৪ শতাংশ। যা এই বছরের চেয়ে ৬ দশমিক ৪৫ শতাংশ বেশি। গত বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৫০২ জন। গতবারের চেয়ে এবার ১৫৮ জন কম পেয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।