২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চট্টগ্রামে এক চিকিৎসকসহ আরও তিনজনের করোনা

অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে এক চিকিৎসকসহ আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস-এ (বিআইটিআইডি) করোনা সন্দেহে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে এ তিনজন এবং লক্ষীপুর জেলায় একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গতকাল বুধবার রাতে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে জেলার ফটিকছড়ি উপজেলায় ২৯ বছর বয়সী একজন চিকিৎসক রয়েছেন। ওই চিকিৎসক নাজিরহাটে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লু কর্নারে চিকিৎসা দিচ্ছিলেন।

তিনি জানান, চট্টগ্রামে শনাক্ত হওয়া অপর দুজন হলেন নগরের লালখান বাজার এলাকা এবং বালুছড়া এলাকার বাসিন্দা ৪২ বছর বয়সী দুই পুরুষ।

জানা যায়, গতকাল বুধবার পর্যন্ত চট্টগ্রামের বিআইটিআইডিতে মোট ১,৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হল। তাদের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে ৭৯ জনের। এরমধ্যে চট্টগ্রামে করোনা রোগী ৪৩ জন। তাদের মধ্যে গত সোমবার বিআইটিআইডি থেকে দুইজন এবং গতকাল বুধবার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্ত অপর রোগীরা চট্টগ্রামের সরকারি এ দুই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।