মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

চট্টগ্রামস্থ উখিয়া উপজেলা ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তিঃ উখিয়া উপজেলা ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন ইনানীর রয়েল রিসোর্টে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি ইফতিয়াজ নুর নিশান তার বক্তব্যে,একটি সুন্দর সমাজ বিনির্মাণে সৃজনশীল চর্চার মাধ্যমে এই সংগঠন ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন । সংগঠনের কার্যাবলী উপস্থাপন করে সাধারণ সম্পাদক এস ডি রায়হান তার বক্তব্যে বলেন,”সৃজনশীল এই সংগঠন চট্টগ্রাম নগরে উখিয়ার সন্তানদের সার্বিক প্রয়োজনে কাজ করে যেতে দৃঢ় অঙ্গিকারবদ্ধ”।এছাড়া সভাপতি সম্পাদক উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আয়োজনটিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি তোফাইল আহমেদ, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আজিজুল হাকিম মাসুক,যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাইসুল,সাংগঠনিক সম্পাদক খাইরুল বশর, প্রচার সম্পাদক শামিমুল ইসলাম, দপ্তর সম্পাদক আরফাত সাকিব,প্রকাশনা সম্পাদক ইমরান খান প্রমুখ।

শেয়ার করুন