মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা আবু সুফিয়ানের বাবার ইন্তেকাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক|| চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের শ্রদ্ধেয় পিতা, চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট আলেম আলহাজ্ব মৌলানা আবুল হাশেম (৯৫) মারা গেছেন। ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম এর নিজ বাসায় তিনি মারা যান (ইন্নানিল্লাহি ওয়ায়িন্না ইলাইহি রাজেউন)। এদিন আছরের নামাজের পর চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকায় মসজিদ ময়দানে মরহুমের ১ম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

পারিবারিক সুত্র নিশ্চিত করেছে, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুতে চট্টগ্রাম, কক্সবাজার ছাড়াও চকরিয়া উপজেলার বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন