১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৮ হাজার

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ১৮ হাজার ২৯ জন পরীক্ষার্থী।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান রাইজিংবিডিকে বলেন, এবারে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ছাত্র সংখ্যা ৫৫ হাজার ৪৯৪, ছাত্রী ৬২ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৬ হাজার ৫৪৭ শিক্ষার্থী, মানবিক থেকে ৩৩ হাজার ৫৭৮, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫৭ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

বোর্ড সূত্রে জানা গেছে, কেন্দ্র সচিবরা পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। তারা কেবল কথা বলার জন্য সাধারণ ফোনসেট ব্যবহারের সুযোগ পাবেন। তবে কেন্দ্র সচিব ছাড়া কেন্দ্রে কোনো পর্যবেক্ষক বা পরীক্ষা সংশ্লিষ্ট কেউ কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

এ ছাড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।