মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ট ওসি রনজিত কুমার বড়ুয়া

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ দ্বিতীয় বারের মতো চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম রেঞ্জ অফিসে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্স সম্মাননা ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

ওসি রনজিত চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও সর্বোপরি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান। এর আগেও তাকে একই সম্মাননা দেয়া হয়।

চট্টগ্রাম রেন্জ অফিস সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ, কক্সবাজার জেলার সদ্য বদলী পুলিশ সুপার ড: এ কে এম ইকবাল হোসেন, কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

এছাড়া চট্টগ্রাম রেঞ্জাধীন ১১ জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাস্টেট এন্ড ওয়েল ফেয়ার) নিস্কৃতি চাকমা, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার) মান্না দে ও সহকারী পুলিশ সুপার ( অপারেশন & ক্রাইম) আকলিমা আক্তার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওসি রনজিত বড়ুয়া কক্সবাজার জেলায় ৫ বার ও চট্টগ্রাম রেঞ্জে ২ বার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পান।

সম্মাননা প্রাপ্তিতে ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, সকল উধ্বতন কর্তাদের নির্দেশনা ও সহকর্মীদের সহযোগীতায় এ প্রাপ্তি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী এবং আইজিপির নির্দেশে মাদকের বিরুদ্ধে অব্যাহত সংগ্রামে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন