২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চট্টগ্রাম জেলার শ্রেষ্ট ওসি হলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান


চট্টগ্রাম জেলার শ্রেষ্ট ওসি হিসেবে আবারো পুরুষ্কার লাভ করেছেন লোহাগাড়ার সর্বস্হরের প্রিয় মানুষ,লোহাগাড়ার আইন শৃঙ্কলার কর্ণধার, লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। ৪ জানুয়ারী-২৭ ইংরেজী চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার নুর-ই আলম মিনার কাছ থেকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ শাহজাহান পিপিএম (বার) শ্রেষ্ট পুরুষ্কারটি গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে । এ সময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম এমরান ভুইয়া, সদরের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, বিগত ২০১৬ সালে লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্হান ও আরকান সড়কের যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ইয়াবার বড় বড় চালান উদ্ধার,চোলাইমদ উদ্ধার, অস্ত্র উদ্ধার, মাদক,অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ীদের আটক,গ্রেফতারী পরোয়ানা ব্যক্তিদেরকে আটক করে সাফল্য অর্জন করায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) কে চট্টগ্রাম জেলার শ্রেষ্ট ওসি হিসেবে পুরুষ্কারে ভূষিত করা হয়েছে। চট্টগ্রাম জেলা শ্রেষ্ট ওসি হিসেবে লোহাগাড়ার সর্বস্হরের প্রিয়জন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পুরুষ্কার লাভ করায় লোহাগাড়ার সর্বস্হরের জনসাধারণের পক্ষ হতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।