মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আনোয়ার কামালকে ফুলেল শুভেচ্ছা

শেয়ার করুন


গত ২৮ ডিসেম্বর অনুষ্টিত চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য,সাতকানিয়া-লোহাগাড়া-চন্দনাইশ পিকআপ,জিপ ও হাইচ মালিক সমিতির প্রধান উপদেষ্টা, লোহাগাড়ার গর্বিত সন্তান, উন্নয়নের রুপকার,বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আনোয়ার কামাল বিজয়ী হওয়ায় চুনতির তার নিজ বাসভবনে ৩১ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টায় এক ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।এ সময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী- যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আজিজ, আমিরাবাদ ইউপির সাবেক মেম্বার ও সংগঠনের সিনিয়র সদস্য আলহাজ্ব মোহাম্মদ নোমান, সদস্য মোহাম্মদ সরোয়ার কামাল,সৌদি প্রবাসী নাজিম উদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।এ সময় নব নির্বাচিত সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল মালিক সমিতির সকল সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানান

শেয়ার করুন