৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় ৭৭ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ মাল্টিমিডিয়া উপকরণ বিতরণ

এম.জিয়াবুল হক,(চকরিয়া): প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রানালয়ের বরাদ্দের বিপরীতে চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপসহ মাল্টিমিডিয়া উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (৩ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জসীম উদ্দিন, সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের, আবু জাফর।
অনুষ্ঠানে শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিদের হাতে ল্যাপটপসহ মাল্টিমিডিয়া উপকরণ তুলে দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্কার জানান, উপজেলায় সর্বমোট ১৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তারমধ্যে গতকাল রোববার ৭৭টি বিদ্যালয়ে ল্যাপটপ, মডেমসহ প্রযুক্তি উপকরণ বিতরণ করা হয়েছে। অবশিষ্ঠ বিদ্যালয়ের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানে গত বছর এসব উপকরণ বিতরণ করা হয়। এদিন ১৯টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া উপকরণ। বাকিগুলো পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।