১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় ৪১ হাজার টাকার জালনোটসহ যুবক গ্রেফতার

 


চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে থেকে ৪১ হাজার টাকার জালনোটসহ দেলোয়ার হোসেন (২৮) নামের এক পাচারকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সদস্যদের সহায়তায় থানার এসআই মাহাবুবর রহমানসহ সঙ্গিয় পুলিশদল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত যুবক কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর মহুরী পাড়া গ্রামের মোঃ হাছান আলীর ছেলে।
উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন ও ৪নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন সোনামিয়া জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জনগনের সহায়তায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু সাফারীপার্র্ক গেইট এলাকা থেকে পাচারকারী যুবককে আটক করা হয়। পরে তাকে পরিষদে নিয়ে তল্লাসি করা হলে প্যান্টের পকেট থেকে ৪১ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, জালনোটসহ ওই যুবককে আটকের পর থানায় খবর দেয়া হয়। দুপুর ১২টার দিকে থানার এসআই মাহাবুবর রহমানসহ পুলিশের একটি টিম আটককৃত যুবককে থানায় নিয়ে যায়। এসময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলীসহ কয়েকজন স্বাক্ষির উপস্থিতিতে পুলিশ তাঁর কাছ থেকে ৪১ হাজার (৪১টি এক হাজার টাকার নোট) টাকার জালনোট উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁর সাথে জালনোট পাচারকারী চক্রের অন্য কোন সদস্য আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।