৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় ৪ যুবক-যুবতী আটকঃ ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আবাসিক হোটেল, বেকারী, আইস ফ্যাক্টরী, আড়ৎ ও রেস্টেুরেন্ট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বুধবার বিকালে চকরিয়া পৌরশহরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো.আরাফাতের নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে উপজেলা ভুমি অফিসের সহকারী তপন কান্তি পাল নিশ্চিত করেছেন।
অভিযানের সময় আদালত একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মের অভিযোগে ৪ যুবক-যুবতী আটক করেছে। পরে ওই হোটেলকে জরিমানা করেন আদালত।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক ও চকরিয়া থানার একদল পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ৬টি মামলার বিপরীতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনগণের খাদ্য ও আবাসন নিরাপত্তা নিশ্চিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।