১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়ায় ৩শিশু কন্যাকে জবাই করে হত্যা

download

পরকীয়া ও পারিবারিক কলহের জের ধরে কক্সবাজারের চকরিয়ায় ৩শিশু কন্যাকে জবাই করে হত্যা করেছে পাষন্ড পিতা আব্দুল গনি। নিহত ৩শিশু হলেন, আয়েশা ছিদ্দিকা (১১), হিরু জান্নাত (৯) ও তফুরা জান্নাত (২)। শুক্রবার ভোর রাত ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে রিক্সা চালক আব্দুল গনি দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত ছিল। এঘটনা নিয়ে স্ত্রী ফাতেমা বেগমের সাথে মনোমালিন্য দেখা দেয় দীর্ঘদিন ধরে। সর্বশেষ গত বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্য খাইরুল বশরের কাছে একটি সালিশী বৈঠক বসে। উক্ত বৈঠকে রিক্সা চালক আব্দুল গনি অপমানিত হলে স্ত্রীকে দেখে নেয়ার হুমকি দেয়। পরে স্ত্রী ফাতেমা বেগম অবস্থা বেগতিক দেখে পিত্রালয়ে চলে যায়। এতে আরো ক্ষিপ্ত হয়ে পাষন্ড পিতা আব্দুল গনি তার নিজ ৩শিশু কন্যাকে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, ঘটনা শুনে তিনি চকরিয়া থানার পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ হত্যা কান্ডের ঘটনায় তদন্ত সুষ্ঠ তদন্ত না হওয়া ছাড়া এখনো কিছু বলা যাচ্ছে না। তবে হত্যাকারী পিতা আব্দুল গনি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।