৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চকরিয়ায় ২৩০টি মোবাইল চুরি, দারোয়ান আটক

churi
চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ নিউ মার্কেটের দোতলার একটি দোকানের গ্রীলের তালা কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত দশটা থেকে গতকাল শনিবার ভোররাতের যে কোন সময় ফেয়ার টেল নামক ওই দোকানে এ চুরির ঘটনাটি সংগঠিত করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা এবং সু-রুমে সজ্জিত নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের ২৩০টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। দোকান মালিক দাবি করেছেন, এতে প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করা হয় তাঁর দোকান থেকে। এ ঘটনায় শনিবার রাতে দোকান মালিক বাদি হয়ে একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের নৈশপ্রহরী আবুল হাশেমকে আটক করেছে।

শনিবার রাতে চকরিয়া থানায় দায়ের করা এজাহারে দোকান মালিক সমীর কান্তি দাশ জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে চলে যান। পরদিন সকালে এসে দোকান খুলতে গেলে দেখতে পায় চুরির এ ঘটনা। এরপর তিনি ঘটনাটি স্থানীয় ব্যবসায়ীসহ আশপাশের লোকজন জানিয়ে থানায় অবহিত করেন। পরে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িত সন্দেহে দোতলার নিরাপত্তায় নিয়োজিত নৈশপ্রহরী (দারোয়ান) আবুল হাসেমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

থানায় দায়ের করা এজাহারে মালামাল চুরির বিবরণ দেন দোকান মালিক। তারমধ্যে রয়েছে বিভিন্ন মডেলের সিম্পনী মোবাইল সেট ৫০টি, হাওয়াই ৫০টি, ওয়ালটন ২০টি, শাওমি ৪টি, অপপো ২১টি, সামসাং ৩৪টি, নকিয়া ৬টি, উইনম্যাক্স ১০টি, ম্যাক্সিমাইস ৭টি, অকটেন ৩টি, নিউ স্টার ২টি, এস্টোভেরী ৩টি ছাড়াও আরো বিভিন্ন কোম্পানীসহ সর্বমোট ২৩০টি মোবাইল সেট। যার আনুমানিক মূল্য সাড়ে ১৫ লক্ষ টাকা এবং নগদ টাকা লুট করা হয় ২ লক্ষ ৮০ হাজার।

চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, চকরিয়া সদরের নিউ মার্কেটে দোকানে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। থানায় দেওয়া এজাহারটি মামলা হিসেবে রুজু করে মালামাল উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।