১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় হিরোইনসহ একব্যক্তি গ্রেফতার

চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে হিরোইনসহ জয়নাল আবেদিন (৩৮) নামের একব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় একটি যাত্রীবাহি চেয়ারকোচে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে হিরোইনসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জয়নাল আবেদিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) মো.ফয়েজুর রহমান বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহি চেয়ারকোচে করে হিরোইন পাচার করার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বরইতলী নতুন রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করেন। ওইসময় গাড়ির ভেতর থেকে জয়নাল আবেদিন নামের ওই ব্যক্তিকে প্রায় ত্রিশ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তাকে চকরিয়া থানায় সৌর্পদ করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, হিরোইনসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।