১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী আটক

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ৯৮০ পিচ ইয়াবা বড়িসহ এক পাচারকারী নারীকে আটক করেছে। গতকাল বুধবার ১৫ নভেম্বর বিকাল ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ঢালা এলাকায় চট্টগ্রামমূখী একটি যাত্রীবাহী বাস গাড়ি তল্লাসি করে তাকে আটক করে পুলিশ।
আটককৃত নারী রাশেদা বেগম (৩৬) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়া পালং এলাকার নুর আহামদের স্ত্রী বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ।

মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি মো.রুহুল আমিন বলেন, গতকাল বিকালে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫৬৭নং) গাড়িতে করে ইয়াবার একটি চালান চকরিয়ায় পাচারের উদ্যেশ্যে আনছিলেন ওই নারী। গোপন সংবাদের ভিত্তিতে খবরটি জানতে পেরে বিকাল চারটার দিকে মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালায় বাসটি থামান মালুমঘাট হাইওয়ে পুলিশের সদস্যরা।
তিনি বলেন, ওইসময় গাড়িতে তল্লাসি করে ওই নারীকে প্রথমে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি মতে, হাত ব্যাগের ভেতর থেকে একটি পাউটারের বক্সভর্তি অবস্থায় ৯৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটকের সময় ওই নারীর সাথে অন্তত দুইবছর বয়সের এক শিশু রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় চকরিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইসি রুহুল আমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।