১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় হত্যা মামলার পলাতক এক আসামি ৬বছর পর গ্রেফতার


চকরিয়ায় পুলিশের অভিযানে প্রায় ৬বছর পর হত্যা মামলার আসামি জিয়াবুল হককে (৩২) গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাংগীর আলমসহ পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া শহর থেকে তাকে গ্রেফতার করেন। জিয়াবুল পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে।
চকরিয়া থানার এসআই জাহাংগীর আলম বলেন, ২০১১ সালের জুন মাসে চকরিয়া পৌরসভার স্টেশনপাড়া এলাকায় বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন স্থানীয় ছিদ্দিক আহমদের ছেলে আবুল হোসেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ১১সালের ১৯ জুন চকরিয়া থানায় একটি হত্যা মামলা (২২) দায়ের করা হয়।
তিনি বলেন, মামলাটি রুজু হওয়ার পর থেকে এজাহারনামীয় আসামি জিয়াবুল গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে এলাকা ছেঁেড় অন্যত্র পালিয়ে থাকে। তবে সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামি জিয়াবুল হককে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।