৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দশজন।

নিহত ব্যাক্তি হলো উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর পাহাড়তলি এলাকার মোহাম্মদ শফির ছেলে। রেজাউল করিম (৪৭)। তিনি একজন কৃষক ও চার সন্তানের জনক।

আহত ব্যক্তিরা হলেন, উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাদা বিবিরখিল এলাকার আক্তার হোসেনের স্ত্রী ইয়াছমিন (৩০), কফিল উদ্দিন স্ত্রী সেলিনা বেগম (২৫), মিনহাজ উদ্দিন স্ত্রী ডেজি আক্তার (২২), তার দেড় বছরের দুগ্ধ শিশু নাদিয়া, সোহেলের স্ত্রী পারভীন জন্নাত (২০)।

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তৎমধ্যে গুরুতর আহত দুই যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।

রোববার (২৪জানুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলাম নগর ও একটার দিকে উত্তর হারবাং আজিজনগরস্থ খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।

মহাসড়কে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেন। পরে পৃথক সড়ক দূর্ঘটনায় পতিত গাড়ি গুলো জব্দ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার মহাসড়কস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো.আনিসুর রহমান জানান, মহাসড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছে। এতে আরো ৬-৭জন ব্যক্তি কমবেশি আহত হয়। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি গুলি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।