১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

accident

 কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার হারবাং গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়ার উত্তর হারবাং কাঠালি পাড়ার মৃত রহিম দাদের ছেলে মোনাফ মিয়া (৫০) ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার বৌদ্ধ শ্রামণ ইন্দ্রজিৎ (২২)। তার পারিবারিক নাম জীবন বড়ুয়া।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর  জানান, চট্টগ্রামগামী মাইক্রোবাসটি হারবাং গয়ালমারা এলাকায় মোনাফ মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এসময় মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কিছুদূর গিয়ে উল্টে যায়। এতে মাইক্রোবাসের যাত্রী ইন্দ্রজিৎ মারা যান।
পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে আসে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।