৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় সড়ক ও জনপথ বিভাগের নির্দেশ উপেক্ষিতঃ ফের চুপিচারে নির্মাণ কাজ শুরু


চকরিয়ায় সড়ক ও জনপথ বিভাগের নির্দেশ অমান্য করে ফের কাজ শুরু করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ী সংলগ্ন এলাকায় বহুতল ভবনের নির্মানের কাজ। সমানতালে এগিয়ে চলছে মহাসড়কের পাশে চকরিয়া শহরের ঢাকা ব্যাংকের লাগোয়া সড়ক বিভাগের জায়গা দখল করে নির্মিতব্য ওয়ান সেভেন ষ্টার শপিং কমপ্লেক্স নামের বহুতল বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ। জায়গা দখল ও নির্মাণ কাজ অব্যাহত থাকার ঘটনায় একেবারে নীরব দর্শকের ভুমিকা পালন করছে সড়ক বিভাগের কর্মকর্তারা।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে মহাসড়কের পাশে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ী সংলগ্ন এলাকায় আব্দুর রাজ্জাক নামের একব্যক্তি গত একমাস পূর্বে থেকে সড়ক বিভাগের জায়গা দখলে নিয়ে সেখানে বহুতল ভবন নির্মানের কাজ শুরু করে। বিষয়টি জানার পর চকরিয়া সড়ক বিভাগের উপ- সহকারী প্রকৌশলী এহেসান গত ২২ জানুয়ারী সকালে ওই এলাকা পরির্দশন করে নির্মিতব্য ভবন নির্মানের কাজ বন্ধ করে দেন।
অভিযোগ উঠেছে, অভিযুক্ত ভবনের মালিক কৌশলে সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ফের নির্মাণ কাজ শুরু করেছে। অপরদিকে বেশ জুড়েসুরে এগিয়ে চলছে চকরিয়া শহরের ঢাকা ব্যাংকের উত্তর পাশে সড়ক বিভাগের জায়গার উপর বিলাস বহুল ভবন বাণিজ্যিক ভবন নির্মানের কাজ। তবে কাজের শুরুতে কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহি প্রকৌশলী রানাপ্রিয় বড়–য়ার নির্দেশে অধীনস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের জায়গা চিহিৃত করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে সেখানে সীমানা এলাকায় লাল দাগ লিখে চলে যান। কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর বর্তমানে ওই ভবনের নির্মাণ কাজ চলছে বেশ জুড়েসুরে। স্থানীয়দের দাবি, সড়ক বিভাগের কর্মকর্তারা এখান থেকে সুবিধা পেয়েছেন। ফলে তাঁরা সরকারি জায়গা দখল করে বাণিজ্যিক মার্কেট নির্মাণ কাজ অব্যাহত থাকলেও এখন বিষয়টি নিয়ে আর সামনে আসছেনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।