১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

চকরিয়ায় সৌদিয়া পরিবহণে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৪৮জনের নামে মামলা

mamla

চকরিয়ায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে কাঁচের বোতল ছোড়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৪৮জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার চকরিয়া থানার এস আই দেবাশীষ সরকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ২৮জনের নাম উল্লেখপূর্বক ২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ মামলার এজাহার নামীয় দুই আসামী কৈয়ারবিলের মোঃ আবছার ও লক্ষ্যারচর এলাকার আবু বক্করকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

মামলার এজাহারে বাদী দাবী করেন, গত শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা এলাকায় সৌদিয়া পরিহনের একটি বাসে কাঁেচর বোতল ছুড়ে দুর্বৃত্তরা। এতে বোতলের আঘাতে বাসের গ্লাস ভেঙ্গে ৪ যাত্রী আহত হয়। তবে গ্রেফতারকৃত আসামীদের পরিবারের দাবী তারা এ ঘটনার সাথে সম্পৃক্ত নয়। তাদেরকে হয়রানী করতে এ মামলায় জড়ানো হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, এ মামলার এজাহার নামীয় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।