১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় সামাজিক বনায়নের গাছ লুটের চেষ্টা বনকর্মী-বনদুস্য সংর্ঘষ, বনকর্মকর্তাসহ আহত-৩

চকরিয়ায় সামাজিক বনায়নে ঢুকে গাছ কেটে লুটে নেয়ার সময় প্রতিরোধ করতে গেলে বনকর্মীদের সাথে বনদস্যুদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এসময় হারবাং বনবিট কর্মকর্তা কুদ্দুছুর রহমান, বনপ্রহরী বেলাল হোসেনসহ ৩ বনকর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার হারবাং ইনানী রিসোর্টের পেছনে ঘটেছে এ সংঘর্ষের ঘটনা।
বনকর্মীরা জানান, ১০-১২জনের সংঘবদ্ধ বনদুস্য চক্র শনিবার ভোররাতে চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের চুনতী রেঞ্জের চকরিয়ার হারবাং বনবিটের অধীন ২২০৪ সালের সামাজিক বনায়নে হানা দেয়। ওইসময় তাঁরা বিপুল পরিমাণ গাছ কেটে গাড়িতে করে লুটের নেয়ার খবর পেয়ে হারবাং বনবিট কর্মকর্তা মো.কুদ্দুছুর রহমান ও বনপ্রহরী বেলাল হোসেনের নেতৃত্বে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধের চেষ্টা করেন। বাঁধার মুখে বনদুস্যরা গাড়িতে করে বেশ কিছু পরিমাণ কাটা গাছ নিয়ে পালিয়ে যায়। তবে ওইসময় বনকর্মীরা কাটাবস্থায় ৭-৮ ঘনফুট গাছ উদ্ধার করতে সক্ষম হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
হারবাং বনবিট কর্মকর্তা মো. কুদ্দুছুর রহমান বলেন, বনায়নের গাছ কেটে লুটে নেয়ার ঘটনায় হারবাং ইউনিয়নের নুনাছড়ি এলাকার মৃত আবুল কাসেমের ছেলে আবুল কালাম, জাহাংগীর আলমের ছেলে শাহেদ, মাহাবুর, মোস্তাক আহমদের ছেলে মনিক্কা, আবদুর রহিম, বজল আহমদের ছেলে ছৈয়দ নুর সিকদার, ফজল করিম, মিজানুর রহমান, নুরুল ইসলামের ছেলে কাসিয়া ও সোনা মিয়া জড়িত রয়েছে। তাদেরকে ঘটনার সময় চিহিৃত করা গেছে। তিনি বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় আদালতে মামলা দেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।