মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় সাংবাদিকের বাড়ীতে দুর্বৃত্তদের হামলা মহিলা-শিশুসহ আহত-৭, স্বর্ণালংকার ও টাকা লুট

শেয়ার করুন

চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হালকাকারা বিমানবন্দর পাড়ায় সাংবাদিকের বাড়ীতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা । গতকাল বুধবার বিকেলে হামলার ঘটনায় শিশু ও মহিলাসহ ৭জন কমবেশী আহত হয়েছে । হামলাকারীরা ঘটনার সময় বাড়ি থেকে ৩ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে গেছে । এ ব্যাপারে আক্রান্ত পরিবারের সদস্য আহত জেসমিন আক্তার বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন ।
আক্রান্ত পরিবারের সদস্য সাংবাদিক মিজবাউল হক জানান, তার প্রবাসী ভগ্নিপতিসহ বেশ ক’জন অতিথি ঘরে আলাপ করা অবস্থায় পেকুয়ার মগনামা সোনালি বাজারের সেলিমের নেতৃত্বে ১৪-১৫ জন দুর্বৃত্ত আকস্মিক হামলা চালায় । এসময় দুর্বৃত্তদের পিটুনিতে আহত হয় সাংবাদিকের বড় ভাই জসিম উদ্দিন(৪৪), চাচী নুর আয়েশা বেগম(৫৫), চাচাতো বোন জেসমিন আক্তার (৩৩) ও লুৎফা বেগম (২৫) সহ ৭ জন । আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন । এ হামলার ঘটনা শুনে থানার এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাৎক্ষণিক অভিযান চালালেও দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি ।

শেয়ার করুন