মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় সাংবাদিকের কাছে লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শেয়ার করুন

Obijog
চকরিয়া রিপোটার্স ক্লাবের সভাপতি দৈনিক মানব জমিন ও পূর্বদেশ পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাংবাদিক বশির আল মামুনকে মোবাইল ফোনে চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাত এক ব্যাক্তি। গত ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সন্তু লারমার চাচাতো ভাই পরিচয় দিয়ে তার মোবাইল ফোনে এ হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক বশির আল মামুন বাদি হয়ে শনিবার রাতে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন।
আক্রান্ত সাংবাদিক বশির আল মামুন জানান, গত ৯ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া উপজেলা সদরে নিজ অফিসে বসে নিউজ সংক্রান্ত কাজ করছিলেন। এসময় তার ব্যবহৃত ০১৮১২৩৭২৬৮৫ নাম্বার মোবাইলে অজ্ঞাতনামা এক ব্যক্তি ০১৮৮৩৮২৯১৩৫ নাম্বার মোবাইল থেকে ফোন করে। এসময় ওই ব্যক্তি নিজেকে শন্তু লারমার চাচাতো ভাই পরিচয় দিয়ে বলে, তুমি সাংবাদিক বশির। আমি লামার লুলাইং থেকে বলছি, আমাকে এক লক্ষ টাকা চাঁদা দিতে হবে। একদিনের মধ্যে টাকা না দিলে বড় ধরনের ক্ষতি হবে হুমকি দেয়। অজ্ঞাত ওই ব্যক্তি আরো বলে, তুমি যেখানে থাক সেখান থেকে আমরা তোমাকে খুঁেজ নেব। অনেক টাকা কামিয়েছ তাই আমার কথা মতো এক লক্ষ দিবে। না দিলে তোমার অনেক ক্ষতি হবে।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার রাতে সাংবাদিক বশির বাদি চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। যার জিডি নং-(৪৭৪)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খাঁন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুঠোফোনে হুমকি দেয়া ও চাঁদা দাবির অভিযোগে আক্রান্ত সাংবাদিক থানায় একটি জিডি রুজু করেছেন। তা তদন্তের জন্য একজন এসআইকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন