১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় শিশু ছাত্রী ধর্ষণের ঘটনায় লম্পটের নামে থানায় পিতার মামলা

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার বদরখালীতে শনিবার রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চর্তুথ শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত ধর্ষক আনু মিয়াকে (৫৬) একমাত্র আসামী করে চকরিয়া থানায় এ মামলাটি দায়ের করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গতকাল দুপুরে ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এজাহারে একমাত্র আসামী আনুমিয়াকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। বর্তমানে ভিকটিম ওই ছাত্রী কক্সবাজার সদর হাসপাতালের ওসিসি সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। রিপোর্ট পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের নাপিতখালী এলাকায় গত শনিবার রাত ৮টার দিকে চর্তুথ শ্রেণীতে পড়–য়া ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাদী ফেরার পথে নির্জন এলাকায় আনু মিয়া নামের এক লম্পট ওই ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার পর থেকে আনু মিয়া পলাতক রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।