২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় রাস্তা থেকে ইট চুরি


চকরিয়া পৌরশহরে এবার রাতের আঁধারে এবার ইট চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া মসজিদের অদুরে রাস্তা থেকে চোরের দল অভিনব কৌশলে ট্টাকে করে নিয়ে গেছে ৮ হাজার ইট। এতে রিজভী এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫৬ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
অভিযোগে রিজভী এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ ইউছুপ (টিটু) জানান, তিনি দীর্ঘদিন ধরে সিকদারপাড়া মসজিদের অদুরে রাস্তার পাশে ইট, বালু ও কংক্রিট রেখে ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার রাতে চোরের দল তার দোকানের সামনে মজুদ রাখা প্রায় ৮ হাজার ইট অভিনব কৌশলে ট্টাকে ভরে লুটে নিয়ে যায়। সকালে বাড়ি থেকে দোকানে এসে দেখেন ইট গুলো নেই। চুরির এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান মালিক এখনো কাউকে সনাক্ত করতে পারেনি। তবে এ ঘটনায় তিনি জড়িতদের চিহিৃত পুর্বক গ্রেফতার করে চুরি হওয়া ইট উদ্ধারে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।