৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

চকরিয়ায় মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্য গ্রেফতার


চকরিয়ায় পুলিশের অভিযানে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্য গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে স্থানীয় পৌর বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজতে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। চকরিয়া থানার ওসি তদন্ত মো.কামরুল আজমের নেতৃত্বে পুলিশের একটিদল সফল এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন বান্দরবানের আলীকদম উপজেলার সর্দারপাড়া গ্রামের বাবুল সেনের ছেলে কাঞ্চন সেন (২২), চিত্র রঞ্জন শীলের ছেলে আশীষ শীল (২৪), মৃত সুনীল ধরের ছেলে বাবুল ধর (৩৭) ও একই ইউনিয়নের বটতলীপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে জসিম উদ্দিন (২৫)।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, কুমিল্লা থেকে সবজির ঝুঁড়িতে করে একটি গাঁজার চালান চকরিয়া হয়ে আলীকদমে নেয়া হবে জেনে রাতভর চকরিয়া পৌরবাস টার্মিনাল এলাকায় মহাসড়কে অবস্থান নিই। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে সবজির ঝুঁড়ি নিয়ে কক্সবাজারগামী একটি বাস থেকে নামেন চারজন। পরে গতিবিধি লক্ষ্য করে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর তাদের হেফাজতে থাকা ঝুঁিড় গুলো তল্লাসি করে উদ্ধার করা হয় ৫ কেজি গাঁজা।
চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত চারজনই আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানার এসআই মাহাবুর রহমান বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।