১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় মাকে অপহরণের অভিযোগে ভাইদের নামে আদালতে বোনের মামলা


চকরিয়ায় বয়োবৃদ্ধা মাকে অপহরণের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেছেন উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপরপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের মেয়ে কুলছুমা বেগম (৪০)। মামলায় বিবাদী করা হয়েছে ভাই আবুল কালাম, জহির উদ্দিন, আবু ইউসুফ, নুরুল আমিনসহ ৫জনকে।
মামলার আর্জিতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপরপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের মেয়ে বাদী কুলছুমা বেগম দাবী করেন, তার বৃদ্ধা অসুস্থ মা ছখিনা বেগমকে (৯০) গতবছরের ১৭ডিসেম্বর সকালে বাড়ি থেকে কৌশলে অপহরণ করে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে জিম্মি করে রেখেছে অভিযুক্ত ভাইয়েরা।
মামলার আর্জিতে বাদি আশঙ্কা করছেন, তার মাকে অসুস্থ অবস্থায় আটক রাখা স্থান থেকে সুকৌশলে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে নিয়ে গিয়ে ভাইয়েরা পারিবারিক জমি-জমা এককভাবে তাদের নামে রেজিষ্ট্রি করে নেবে। এতে বোনদেরকে পৈত্রিক সম্পদ থেকে বঞ্চিত করবে।
বাদি কুলছুমা বেগম দাবি করেন, প্রথমে বেড়াতে নেয়া হয়েছে মনে করলেও দীর্ঘদিন ধরে মায়ের কোন ধরণের খোজ মিলছেনা। পরিবার সদস্য ও নিকট আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজির পর চলতিবছরের ৮ ফেব্রুয়ারী আদালতে এ মামলাটি করেন তিনি। আদালতের বিচারক তার অভিযোগটি আমলে নিয়ে গত ৬মার্চ মামলার শুনানী করেন। শুনানী শেষে আদালত আগামী ১৭ এপ্রিল’র মধ্যে চকরিয়া থানার ওসিকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।