মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় মহাসড়কে ছাত্রলীগের উদ্যোগে হরতালবিরোধী মোটর শোভাযাত্রা

শেয়ার করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হরতালবিরোধী মোটর শোভাযাত্রা।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত মোটর সাইকেল শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করে অংশ নেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীসহ অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল নেতাকর্মী। এছাড়াও উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াছিন আনওয়ার জিহান,উপজেলার সাংগঠনিক সম্পাদক মজনু, উপজেলা ছাত্রলীগ নেতা সাখাওয়াত, জাহাংগির, তাওহীদ, পাপেল, মুরাদ, জেকি, ও কাকারা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শ্রাবণ, সিঃ যুগ্ন আহবায়ক আকাশ চৌঃ ডুলহাজা ছাত্রলীগের সিঃ সহ সভাপতি আব্দুল বারেক টিপু,পৌর ছাত্রলীগ নেতা, সামির, সুজন, নাবিল, লক্ষ্যারচর ইউনিয়ন ছাত্রলীগের মামুন, রাকিব, জিশান, ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের শামিম, লিটন, আরফাত সহ অসংখ্য ছাত্রলীগের নেতা কর্মী।

শেয়ার করুন