২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চকরিয়ায় মহাসড়কে আদালতের অভিযান লবণ ভর্তি ৪টি ট্টাক আটক, অর্থ জরিমানা

 


চকরিয়ায় মহাসড়কে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত লবণ বোঝাই ৪টি ট্টাক আটক করেছে। পরে এসব ট্টাককে লবণ পরিবহনে অসর্তকতার অভিযোগে এসময় আদালত চারটি ট্টাককে অর্থ জরিমানা করেছে। মঙ্গলবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ডুলাহাজারা কলেজ গেইট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে আদালত এ অভিযান পরিচালনা করেন। ওইসময় আদালতের সাথে উপস্থিত ছিলেন মালুমঘাট হাইওয়ে পুলিশের সদস্যরা।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি (ইনচাঁজ) এস.আই মো. সেলিম মিয়া বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কিছুদিন ধরে ট্টাক গাড়িতে করে প্রতিনিয়ত উন্মুর্থভাবে লবণ পরিবহনের কারনে লবণ পানি গলে পড়ে সড়ক পিচ্ছিল হচ্ছিল। এ অবস্থার কারনে বর্তমানে মহাসড়কে বেড়ে চলছে ছোট-বড় দুর্ঘটনা। তিনি বলেন, বিষয়টি আদালতের নজর আসলে মঙ্গলবার সকালে আদালতের নির্দেশে হাইওয়ে পুলিশের সদস্যরা মহাসড়ক থেকে চট্টগ্রামমুখী লবণ বোঝাই ৪টি ট্টাক আটক করেন। পরে উপজেলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম আটক ৪টি ট্টাককে ৩ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা আদায়ের পর ছেঁড়ে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।