মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় ভেজাল পানি বাজারজাতের অভিযোগ

শেয়ার করুন

চকরিয়ায় ভেজাল পানি বাজারজাতের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চক্রটি থানার পাশের একটি এলাকায় কারাখানা খুলে সেখানে তৈরী করা পানি বোতলজাত করে তা বাজারে বিক্রি করে আসছে। ঘটনাটি গোপনে জানতে পেরে বুধবার দুপুরে উপজেলা ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবশেষে কারখানাটি সীলগালা করে দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে আদালত পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বাটাখালী এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন। এসময় আদালতের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর জাফর আলম কালু, পৌরসভার স্যানিটারী পরির্দশক হায়দার আলী ও থানা পুলিশের একটিদল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বাটাখালী এলাকায় একটি চক্র সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে অনুমোদন ছাড়াই কারখানা খুলে জালিয়াতির মাধ্যমে সেখানে তৈরী করা পানি বাজারে বিক্রি করে আসছে। বিষয়টি গোপনে জানতে পেরে বুধবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে কারখানাটি সীলগালা করে দেয়া হয়েছে। তিনি বলেন, ঘটনায় জড়িতরা কারখানার স্বপক্ষে আদালতের দেয়া সময়ের মধ্যে কাগজপত্র দেখাতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন