২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় ব্যবসায়ী মোজার মিয়া হত্যা মামলার আসামী গ্রেপ্তার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ধান ক্ষেতে রাবার ব্যবসায়ী গলাকাটা মোজাহের মিয়া হত্যা মামলার ২নং আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এজাহার মিয়া লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের রইঙ্গামুখ এলাকার বাসিন্দা মো: ইসলামের ছেলে।
জানা গেছে, শত্রুতার জের ধরে গত ৫ জুন বিকাল ৪টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাফেরঘারা এলাকার বাসিন্দা মনোহর আলম প্রকাশ মনুর ছেলে মো: জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী সাহেদা বেগমের ওপর হামলা করে প্রতিপক্ষ। এতে স্ত্রী ও ছেলে উভয় গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাহেদা বেগম মারা যান।
পরে মনোহর আলম বাদী হয়ে এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো: নাছির উদ্দিন, এজাহার মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামীরা পলাতক ছিলেন।
অপরদিকে চকরিয়া উপজেলার খুটাখালীতে গলাকাটা মোজাহের মিয়া হত্যার ঘটনায় আদালতে তার বাবা বাদি হয়ে দায়ের করা মামলায় অভিযুক্ত হয়ে আসামি এজাহার মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সর্বশেষ বৃহস্পতিবার বিকালে নাই্যংছড়ি থানার বাইশারী ইউনিয়নের কাগুজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহার মিয়াকে কালাপাড়া থেকে গ্রেফতার করে। পরে তাকে লামা থানায় সোপর্দ করেন। ওই আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন লামা থানা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।