১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় স্কুল ছুটিতে খালার বাড়িতে বেড়াসে এসে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার উপকুলীয় বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের লম্বাখালী পাড়া গ্রামে ঘটেছে এ করুন ঘটনা।
নিহত শিশুরা হলো বদরখালী ইউনিয়নের লম্বাখালী পাড়া এলাকার বশির আহমদের মেয়ে তাজসিদা সুলতানা অভি (৩) ও পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকার ফরোখ আহমদের মেয়ে হাদিছা বেগম (৬)। তারা দুইজন সম্পর্কে খালাতো বোন। চলতি ডিসেম্বর মাসে স্কুল ছুটি হলে পরিবারের সাথে খালার বাড়ি বদরখালীতে বেড়াতে আসে শিশু হাদিছা বেগম।
স্থানীয় বাসিন্দা ও বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু জানান, বুধবার বিকালে ইউনিয়নের লম্বাখালী গ্রামে বশির আহমদের বাড়ির পেছনের একটি পুকুর পাড়ে খেলা করছিলেন শিশু তাজসিদা সুলতানা ও হাদিছা।
মাগরিবের আযানের সময় তাজসিদা সুলতানা হঠাৎ করে পুকুরে পড়ে গেলে অপর শিশু হাদিছা তাকে টেনে তুলতে চেষ্টা করেন। একপর্যায়ে হাদিছাও পুকুরে পড়ে যায়। ওই সময় কয়েকজন প্রতিবেশি পুকুরে হাত-পা ধুতে গেলে ভাসতে দেখে শিশু দুইটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। রাত আটটার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করেন।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর। তিনি বলেন, একসাথে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুরো বদরখালী ইউনিয়নে জনগনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।