মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

চকরিয়ায় বেকারী, মুদি দোকান হোটেল ও ফামের্সীকে ৫৫ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

চকরিয়ায় নোংরা পরিবেশে খাবার তৈরী, বিক্রির অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করছেন ইউএনও শিবলী নোমান।

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়েছে। এসময় নোংরা পরিবেশে খাবার তৈরী, মেয়াদ উর্ত্তীর্ণ খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে বেকারী, মুদি দোকান, হোটেল ও ফামের্সীসহ বিভিন্ন প্রতিষ্টানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলার হারবাং ও বরইতলী স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে একদল পুলিশ।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, নোংরা পরিবেশে খাবার তৈরী, মেয়াদ উর্ত্তীর্ণ খাবার, ভেজাল ওষুধ এবং পরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে বেকারী, মুদির দোকান, হোটেল ও ফার্মেসীতে অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের সময় ভোক্তা অধিকার আইনে এসব প্রতিষ্টান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদের সতর্ক করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবেও বলেও জানান তিনি।
অভিযানের সময় সাথে ছিলেন- হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, চকরিয়া থানার একদল পুলিশ ও ইউএনও’র অফিস সহকারী শান্তি পদ দে এবং উপজেলা টেকনেশিয়ান এরশাদুল হক।

শেয়ার করুন