২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চকরিয়ায় বিদ্যালয়ে মারা গেলেন ৫ম শ্রেণীর শিশুশিক্ষার্থী বকেয়া

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় বিদ্যালয়ে পড়তে এসে পাঠদানকালীন সময়ে আকস্মিকভাবে জন্নাতুল বকেয়া (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যূ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এ ঘটনা। শিক্ষার্থী জন্নাতুল বকেয়া ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী। এদিকে শিশু শিক্ষার্থী বকেয়ার আকস্মিক মৃত্যুর ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জঙ্গলকাটা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। তিনি জানান, জন্নাতুল বকেয়া আমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। গতকাল দুপুর ১২ টার দিকে বিদ্যালয়ে এসেম্বলী ক্লাসে সে অনুপস্থিত ছিল। ওইসময় তাকে দেখতে না পেয়ে অন্যরা শিক্ষার্থীরা এদিক-ওদিক খোঁজখুজি করেন। একপর্যায়ে বিদ্যালয়ের ছাঁেদ তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করা হয়।

প্রধান শিক্ষক বলেন, তাৎক্ষনিক তার বাবা-মাকে ডেকে এনে জন্নাতুল বকেয়াকে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক জসিম উদ্দিনের চেম্বারে নেয়া হয়। পল্লী চিকিৎসক জসিম ওইসময় শিশুটিকে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। দুপুর একটার দিকে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎস্যক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সরকারি এ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার সময় মালুমঘাট পর্যন্ত পৌছলে সে মারা যায়। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাসপাতালের চিকিৎসকরা।

জানতে চাইলে গতরাতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) এসএম কেএম সফিকুল আলম চৌধুরী বলেন, গতকাল দুপুরে বিদ্যালয়ের একজন শিশু শিক্ষার্থী মারা গেছে বলে শুনেছি। ঘটনাটি দুপুরে হলেও স্থানীয় সুত্র থেকে আমাকে জানানো হয়েছে সন্ধ্যার দিকে। রাত সাড়ে আটটার দিকে পুলিশের একটিদলকে ঘটনাস্থল শিশুটির বাড়িতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশদল ফেরার পর অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।