৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় বাড়ির ভেতর পায়খানা করায় ক্ষিপ্ত হয়ে শিশুকে কুপিয়ে হত্যা করলো ঘাতক ফুফা


চকরিয়ায় বাড়ির ভেতর পায়খানা করার জেরে বাবু নামের আট বছর বয়সের এক শিশু ছেলেকে কুপিয়েছে ফুফা। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দরবেশকাটা উত্তরপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। তবে ঘটনার পরপর আহত ওই শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় শিশু। ঘটনার পর ঘাতক ফুফা রিদুয়ান পালিয়ে গেছে। শিশু বাবু উপজেলার বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের মোহাম্মদ রিদুয়ানের ছেলে। ঘাতক রিদুয়ানের বাড়ি দরবেশকাটা উত্তরপাড়া গ্রামের মফিজ উল্লাহ’র ছেলে।
পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, বদরখালী ইউনিয়নের মগনামা পাড়া গ্রামের মোহাম্মদ রিদুয়ানের ছেলে বাবু কিছুদিন আগে থেকে পশ্চিমবড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটাস্থ উত্তরপাড়া গ্রামে ফুফুর বাড়িতে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করছেন। রোববার রাতে শিশুটি ঘুমন্ত অবস্থায় বাড়ির ভেতর পায়খানা করে। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে বাড়িতে এসে শিশুটির মা পায়খানা করা সকল কাপড়-চোপড় পরিস্কার করে দেন।
ইউপি চেয়ারম্যান বলেন, বাড়ির ভেতর পায়খানা করার ঘটনায় ক্ষিপ্ত হন ফুফা রিদুয়ান। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় স্ত্রীকে শাসিয়ে দিয়ে ওই শিশু ছেলেকে বদরখালীস্থ বাবার বাড়িতে পাঠিয়ে দেয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু সন্ধ্যার দিকে বাড়িতে গিয়ে দেখেন ওই শিশুটি সেখানে রয়েছে। ওইসময় স্ত্রীর সাথে তর্কাতর্কিতে লিপ্ত হয় ঘাতক রিদুয়ান। এক পর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে শিশু বাবুকে আহত করে পালিয়ে যায় ঘাতক।
চকরিয়া থানার ওসি তদন্ত মো.কামরুল আজম বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শরীরে অন্তত ৮টি আঘাতের চিহৃ রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল রাত ১০টার দিকে ফোনে শিশু বাবু’র মামাতো ভাই রাকিব জানিয়েছেন, চমেক হাসপাতালে নেয়ার পথে শিশুটির মুত্য হয়েছে। তাঁরা এখন ফের লাশ নিয়ে চকরিয়ার পথে রওয়ানা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।