মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় বাড়িতে একা পেয়ে বন্ধুর ছোটবোনকে ধর্ষণ, লম্পট গ্রেফতার

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়ায় বন্ধুর খোঁজে বাড়িতে গিয়ে একা পেয়ে তাঁর ছোটবোনকে ধর্ষণ করেছে বড় ভাইয়ের বন্ধু। ধর্ষিতা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন ওই ছাত্রীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোমবার ১৭ সেপ্টেম্বর রাতে ছাত্রীর বড় ভাই বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে ধর্ষক একই এলাকার কামাল হোসেনের ছেলে আবদুর রহিমকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষক আবদুর রহিম স্কুল ছাত্রীর বড় ভাইয়ের বন্ধু। ১২ সেপ্টেম্বর রাতে ওই ছাত্রীর বাবা-মা বেড়াতে যায়। রাত সাড়ে ৯টার দিকে আবদুর রহিম বন্ধুর খোঁজে ওই বাড়িতে গেলে স্কুল ছাত্রীকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক কয়েকবার ধর্ষণ করে। পরে রাতে বড় ভাই আসার পর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদকে জানানো হয়। পরদিন এ বিষয়ে আপোষরফা করার চেষ্টা করেন ওই ইউপি সদস্য। বনিবনা না হওয়ায় ছাত্রীর বাবা থানায় অবগত করলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর বড় ভাই বাদী হয়ে থানায় এজাহার দিলে মামলা এন্ট্রি করা হয়। ওই ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠাানো হয়েছে।#

শেয়ার করুন