১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়ায় বাড়ি ফেরার পথে যাত্রীবাহি টমটম গাড়ি উল্টে যুবকের অকাল মৃত্যু

 

tmp_10626-chakaria-picture-11-12-2016-515989261
চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নে বাড়ি ফেরার পথে যাত্রীবাহি টমটম গাড়ি উল্টে মহিউদ্দিন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের কুমারীছড়া ডবল ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন ফাসিয়াখালী ইউনিয়নের রাজারবিল এলাকার প্রবাসি আলী হোছনের ছেলে ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিনের ছোট ভাই বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোরবার বিকালে মহিউদ্দিন দিগরপানখালী থেকে টমটম গাড়ি যোগে বাড়ি ফেরার পথে কুমারিছড়া ডবল ব্রিজ এলাকায় পৌছলে গাড়িটি উল্টে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে আনার পথে মৃত্যু ঘটে তার। সোমবার সকাল দশটায় ইউনিয়নের রাজার বিল হাফেজিয়া মাদ্রাসা মাঠে মহিউদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার পরিবার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।