২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় বালি বোঝাই ডাম্পার চাপায় বৃদ্ধার মৃত্যু

accident

চকরিয়ায় বালু বোঝাই ডাম্পার ট্টাকের চাপায় কাঞ্চন বালা দে (৫৬) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল হিন্দুপাড়া এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। নিহত কাঞ্চন বালা ওই এলাকার হরিমহন দে’র স্ত্রী। ঘটনার পর এলাকাবাসি গাড়িটি আটক করলেও স্থানীয় একটি প্রভাবশালী মহল পরে বালু ব্যবসায়ী ও গাড়ি মালিকের সাথে ৭৫ হাজার টাকায় দফারফা করে নিহতের পরিবারের সাথে সমঝোতা করেছে বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সদস্যরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাঞ্চন বালা দে বাড়ির পাশে বগাইছড়ি খালে গোসল করতে যায়। গোসল শেষে বাড়ি ফেরার পথে বালু বোঝাই একটি ডাম্পার ট্টাক তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।

এলাকাবাসি জানায়, ডুলাহাজারা ইউনিয়নের স্টেশন এলাকার নজরুল ইসলাম নামের একব্যক্তি ডাম্পার ট্টাকের মালিক। গাড়িটি চালাতেন তার ছোট ভাই। ঘটনার পর স্থানীয় জনগন গাড়িটি আটক করলেও এলাকার প্রভাবশালী মহল গাড়ি মালিক ও বালু ব্যবসায়ীদের সাথে ৭৫হাজার টাকায় দফারফা করে নিহতের সাথে ঘটনাটি মিমাংসা করে দিয়েছেন।

ঘটনার খবর পেয়ে দুপুরে চকরিয়া থানার এস আই প্রেমানন্দ মন্ডল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

জানতে চাইলে এসআই প্রেমানন্দ মন্ডল বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এব্যাপারে কোন অভিযোগ না থাকায় লাশটি বিনা ময়না তদন্তে সৎকাজ করার জন্য হস্তানান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।