১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শনে বন মন্ত্রণালয়ের সচিব ইশতিয়াক আহমেদ

 

চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক পরির্দশন করেছেন পরিবেশ ও বন মন্ত্রানালয়ের সচিব ইশতিয়াক আহমেদ। গতকাল দুপুরে তিনি পার্কে এসে পৌছঁলে তাকে স্বাগত জানার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বনকর্মকর্তা গোলাম মাওলা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক সামসুল আলম চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া থানার ওসি তদন্ত মো.কামরুল আজম, সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মোরশেদুল আলম, বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরীসহ বনবিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।
পরিবেশ ও বন মন্ত্রানালয়ের সচিব ইশতিয়াক আহমেদ এসময় সাফারি পার্কের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, দশর্ণীয় স্পট সমুহ পরিদর্শন করেন। পরে তিনি পার্কের বেষ্টনীতে একটি বন মোরগ অবমুক্ত করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সামনে সাফারি পার্কের উন্নয়নে সরকারের নেয়া উন্নয়ন মহাপরিকল্পনার বিশদ বিবরণ তুলে ধরেন। সল্প সময়ের মধ্যে পার্কের উন্নয়নে গ্রহিত প্রকল্প সমুহের কাজ শুরু করা হবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।