৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চকরিয়ায় ফাঁস লাগিয়ে ২ সন্তানের জনকের আত্মহত্যা

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রুবেল মিয়া (২৫) নামের এক যুবক। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, পারিবারিক মনোনমালিন্য ও কলহের জেরে গতকাল সকাল ৬টার দিকে স্ত্রীর সাথে রুবেলের ঝগড়া হয়। এ ঘটনার প্রায় তিনঘন্টা পর রুবেল পরিবারের সদস্যদের অজান্তে সকাল ১০টার দিকে বাড়ির পেছনে একটি গাছের সাথে ঝুলে গলায় রশি প্যাঁচিয়ে আত্মহত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা লোকজন জানায়, প্রাকৃতিক কাজ সারতে গিয়ে স্বামীকে বাড়ির পেছনে গাছে ঝুঁলতে দেখে স্ত্রী শোর-চিৎকার করেন। পরে আশপাশের প্রতিবেশি লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। বেলা ১১টার দিকে চকরিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রুবেল দুই সন্তানের জনক। তিনি পেশায় ট্রাক চালক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।