৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অপসারণ দাবিতে মানববন্ধন

চকরিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে এবার লাগামহীন দুর্নীতি, বিদ্যালয়ের মাঠ ভরাটের নামে টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসি। আর এসব অভিযোগ তুলে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই শিক্ষকের অপসারণের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রসিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের অভিভাবক, দাতা সদস্য ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আলহাজ্ব মমতাজ আহমদ, ছুরত আলম, আনজু মিয়া, জাফর আলম, ওসমান গণি, নাজমুল ইসলাম, সরোয়ার আলম, শওকত আরা, লায়লা বেগম, ফাতেমা বেগম, আবুবকর ড্রাইভার, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে হাসনাত মোহাম্মদ ইউসুফ, মো. ইব্রাহিম, সাইদুল করিম শিমুল, খাইরুল বশর সোহেল, শাহনেওয়াজ করিম, আবদুল মতিন, আরাফাতুর রহমান, সাদেক হোসেন, মুজিবুল হক, নাজমুল রোমেন, সুমন, জাহেদ, ছোটন, আদর, রিফাত, নোমান, হান্নান, শাইখ, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণির মানুষ।
মানববন্ধনে অংশ নেয়া প্রাক্তন শিক্ষার্থী হাসনাত মোহাম্মদ ইউসুফ বলেন, কোন ধরণের ঘটনার সাথে জড়িত না হলেও কতিপয় মহলের ইন্ধনে প্রধান শিক্ষক আমাদের নামে মামলা করেছে। আমার সাথে আমার ভাই ইব্রাহিমকেও আসামি করা হয়েছে। আমাদের অপরাধ প্রধান শিক্ষকের নানা নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি। তিনি বলেন, এলাকাবাসি, অভিভাবক মহল ও দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা ঘটনাটি জেনে স্ব-উদ্যোগে মানববন্ধনে শামিল হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।