২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩ | ৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

download (1)

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সাথে ‘বন্দুক যুদ্ধে’ চিহ্নিত ডাকাত আলী আজগর (৩০) নিহত হয়েছে। এসময় পুলিশের ৩ সদস্য ও অপর এক ডাকাত আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এক নলা বন্দুক, একটি ফাইভগান সহ গুলি ও অস্ত্র। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত আলী আজগর চকরিয়া উপজেলার ডুমখালী এলাকার মৃত নুরুল আমিনের পুত্র এবং ইনু বাহিনী নামের একটি সক্রিয় ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ডান।

এসময় একই এলাকার মৃত আহমদ শফির পুত্র মো: শেখা (২৮) নামের অপর এক ডাকাতকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে আহত পুলিশের এসআই আলমগীর, কনেস্টবল সিজল পালিত ও নুরুল ইসলামকে চকরিয়া হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, চিহ্নিত ডাকাত দল ইনু বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাতরা। এসময় পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ ডাকাতকে আটক করা হয়। আহতদের চকরিয়া হাসপাতালে আনা হলে ইনু বাহিনীর সেকেন্ড ইন কমান্ডান আলী আজগরকে মৃত ঘোষণা করে। আহত অপর ডাকাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি ফাইভগান, ১৩ রাউন্ড গুলি, ২২ রাউন্ড খালি খোসা, ২ টি কিরিস উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত পুলিশকে চিকিৎসা প্রদান করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।