১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার: গ্রেপ্তার-১

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া থানা পুলিশের অভিযানে একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। ওইসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোহাম্মদ ইছহাক (৪২) নামের একব্যক্তিকে গ্রেফতার করেছে। গতকাল রোববার সকালে থানা পুলিশের একটিদল উপজেলার কাকারা ইউনিয়নের মাইজপাড়া থেকে গরুটি উদ্ধার করেন। গ্রেফতারকৃত ইসহাক একই ইউনিয়নের শাহ ওমরবাদ এলাকার মোহাম্মদ মুসলিম উদ্দিনের ছেলে।
থানা পুলিশ জানিয়েছে, উপজেলার কাকারা ইউনিয়নের এসএমচর এলাকার নুরুল কবির নামের একব্যক্তির গৃহ পালিত একটি গাভী বাছুর কয়েকদিন আগে বাড়ির পাশে বিলে বেধে রেখে ঘাঁস খেতে দেয়। ঘটনার দিন বিকালে বিল থেকে গরুটি বাড়ি নিয়ে আসতে গেলে নুরুল কবির দেখেন সেখানে তাঁর গরুটি নেই। কে বা কারা নিয়ে গেছে। এ ঘটনার প্রায় এক সপ্তাহ পর গরুর মালিক বাদী হয়ে চকরিয়া থানায় অজ্ঞাতনামা আসামি দেখিয়ে অভিযোগ দায়ের করেন।
চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, থানায় অভিযোগ দেয়ার দুইদিন গরুর মালিক গতকাল সকালে থানায় এসে জানান, তাঁর চুরি হওয়া গরুটি উপজেলার কাকারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে সন্ধান পাওয়া গেছে। ওসি বলেন, তাৎক্ষনিক গরুটি উদ্ধারে থানার এসআই আবদুল খালেক সহ পুলিশের একটিদলকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে পুলিশ চোরাইকৃত গরুসহ ঘটনার সাথে জড়িত ইছহাক নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।