২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় পুলিশের অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামিসহ পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে থানা পুলিশের পৃথকদল উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিন খুটাখালী ও ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিন ঘুনিয়া এবং সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকা থেকে এসব আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন খুটাখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিন খুটাখালীর ছাদেকুর রহমানের ছেলে আবদুল করিম (৩৪) ও একই উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিন ঘুনিয়া এলাকার সামসুল আলমের ছেলে আশেক আহমদ (৩২), সাহারবিল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রামপুর কাজলী বাপের চর এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে আবদুল্লাহ (২৮) একই ইউনিয়নের রামপুর মধ্যম পাড়া এলাকার মৃত ইদ্রিস আহমদ প্রকাশ ঠান্ডা মিয়ার ছেলে মো.মোর্শেদ (২৫) ও মাইজঘোনা পূর্ব পাড়া এলাকার মৃত নুর আহমদ মেস্ত্রীর ছেলে নুরুল আবছার(৩২)।
চকরিয়া থানার এএসআই সাজু প্রদাপ দাশ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গতকাল ভোররাতে উপজেলার খুটাখালী ও ফাসিয়াখালী ইউনিয়নে অভিযান চালিয়ে নিয়মিত মামলার দুই আসামি আবদুল করিম ও আশেক আহমদকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে থানার এসআই গাজী মাঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের অপর একটি অভিযানে মঙ্গলবার ভোর রাতে উপজেলার সাহারবিল ইউনিয়ন থেকে মো.আবদুল্লাহ, মো.মোর্শেদ ও নুরুল আবছারকে গ্রেফতার করেন। এসআই গাজী মাঈন উদ্দিন মঈন জানান, গ্রেপ্তারকৃত আসামী মধ্যে আবদুল্লাহ ও মোর্শেদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পালাতক ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ অভিযানে গ্রফতারকৃত আসামিদেরকে গতকাল দুপুরে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।