১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়ায় পুলিশের অভিযানে চার লাখ টাকার নকল গাইড বই জব্দ

চকরিয়ায় পুলিশের অভিযানে জব্দকৃত লেকচার প্রকাশনা কোম্পানীর চার লাখ টাকার নকল গাইড বই।

 

চকরিয়া পৌরশহরে অভিযান চালিয়ে লেকচার পাবলিকেশন নামের একটি প্রকাশনা কোম্পানির চার লাখ টাকা মূল্যের নকল বই জব্দ করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে থানার এসআই মো.আলমগীর হোসেনসহ সঙ্গিয় পুলিশদল এ অভিযান চালায়।
পুলিশ সূত্র জানায়, লেকচার পাবলিকেশনস নামের একটি প্রকাশনা সংস্থার ব্যবস্থাপক মারুফ হোসেন বাজারে তাঁর কোম্পানির নকল গাইড বই বিক্রি হচ্ছে দাবি করে গতকাল সোমবার সকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে ইউএনও আইনানুগ ব্যবস্থা নিতে চকরিয়া থানার ওসিকে নির্দেশ দেন। পরে থানা পুলিশের একটিদল চকরিয়া শহরে অভিযান চালিয়ে এসব গাইড বই জব্দ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।