১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত ব্যক্তির এক বছরের সাজা

 


চকরিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত জাফর আলম (৩৫) নামের একব্যক্তিকে একবছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম তাঁর কার্যালয়ে আসামির স্বীকারোক্তি সাপেক্ষে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেন। গ্রেফতারকৃত জাফর আলম চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের নিজপানখালী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার এসআই মহির উদ্দিন খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সঙ্গীয় পুলিশ কর্মকর্তা এসআই গৌতম পুলিশের একটিদল মাদক দ্রব্য উদ্ধারে পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের নিজপানখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওইসময় গ্রেফতারকৃত জাফর আলমের হেফাজত থেকে উদ্ধার বেশকিছু ইয়াবা বডি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত জাফর আলমকে চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানোর পর গ্রেফতারকৃত জাফর ম্যাজিষ্ট্রেটর কাছে অপরাধ স্বীকার করেন। পরে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আর্দেশ দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বুধবার বিকালে তাকে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।