মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় পিতার হাতুড়ি পেটায় খুন হলো ছেলে !

শেয়ার করুন

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় মো.কলিম উল্লাহ (২৭) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ পিতার বিরুদ্ধে। বুধবার ৬টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকবরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটলেও এদিন দিবাগত রাত ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কলিম উল্লাহ। নিহত মো.কলিম উল্লাহ ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমেস্ত্রী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বাড়ির পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

নিহত মো.কলিম উল্লাহ’র স্ত্রী শাহিদা বেগম বলেন, বুধবার সন্ধ্যার দিকে আমার স্বামী তার দুই ছেলেকে নিয়ে বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে আমার শ্বশুর কামাল উদ্দিন তার ছেলে কলিম উল্লাহকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে পরে আমার চাচা শ্বশুর জয়নাল ও দেবর আরমান এবং প্রতিবেশী ইমন মিলে আমার স্বামীকে ধরে নিয়ে বাড়ির সামনে একটি গাছের সাথে বেঁধে আবারও হাতুড়ি দিয়ে পিটাতে থাকে। এক পর্যায়ে কলিম উল্লাহ’র অবস্থা আশংকাজনক হয়ে পড়লে প্রথমে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কলিম উল্লাহ’র অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এদিন দিবাগত রাত ১০টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কলিম উল্লাহ।

নিহতের স্ত্রী আরো বলেন, কয়েকদিন আগে আমার ছেলে বায়েজিদ মোস্তফা তার বাবার কাছ থেকে টাকা নিয়ে চকলেট কিনতে দোকানে যায়। এ সময় আমার চাচা শ্বশুর জয়নাল তাকে অহেতুকভাবে মারধর করে। পরে ছেলে বায়েজিদ ঘটনাটি তার বাবাকে জানায়। বিষয়টি জানার পর কলিম উল্লাহ তার ছেলেকে কি কারণে মারধর করেছে সে ব্যাপারে চাচা জয়নালের কাছে জানতে চাইলে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় এক কাউন্সিলর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে সমাধান করে দেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আশরাফ হোসেন বলেন, চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকবরিয়া পাড়া এলাকায় হাতুড়ি দিয়ে বাবা তার ছেলে প্রহার করার বিয়টি স্থানীয়ভাবে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন