২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় পারিবারিক জমির শালিশী বৈঠকে ভাইয়ের মাথা ফাটাঁলেন বোন ও অপর ভাই!

 


চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে পারিবারিক জমি বন্টনে শালিশী বৈঠকে প্রকাশ্যে পিটিয়ে ভাইয়ের মাথা ফাটিঁয়ে দিয়েছে বোন ও অপর ভাই। রোববার দুপুরে ইউনিয়নের ১নম্বর ব্লকের কুতুবদিয়া পাড়া গ্রামে ঘটেছে এ হামলার ঘটনা। ঘটনার পর গুরুতর আহত ভাই আনোয়ার হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আনোয়ার ওই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।
অভিযোগে আহত আনোয়ার হোসেন জানান, রোববার দুপুরে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পৈত্রিক জায়গার বন্টন নিয়ে শালিশী বৈঠক বসে। ওইসময় জায়গার ব্যাপারে কক্সবাজার জেলা জজ আদালতে একটি মামলা চলমান আছে জানালে ওইসময় আমার ভাই জসিম উদ্দিন ও বোন মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার ইসমত আরা বেগম ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে শোরগোল শুরু হলে ভাই ও বোনের ভাড়াটে কিছু মাস্তান প্রকৃতির লোক এসে আমাকে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে।
আহত আনোয়ার হোসেন অভিযোগ করেছেন, ভাই জসিম উদ্দিন ও বোন ইসমম আরা বেগমের পক্ষে ঘটনার সময় হামলায় অংশ নেন স্থানীয় মনু ও ফরিদসহ বেশ কজন ভাড়াটে লোক। তিনি দাবি করেন, ঘটনার ব্যাপারে তার স্ত্রী সাহিদা বেগম বাদি হয়ে চকরিয়া থানায় অভিযোগ করতে যেতে চাইলে বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর ও পরিষদের কতিপয় মেম্বার ঘটনাটি সমঝোতা করে দেয়ার আশ^াস দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।