মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়ায় নিখোঁজের ৩ দিন পর যুবককে ঢাকায় উদ্ধার

শেয়ার করুন

images
কক্সবাজারের চকরিয়া থেকে  নিখোঁজ হওয়া যুবক আবদুল হামিদ (৩৬) কে তিন দিন পর ঢাকার একটি বাস টার্মিনালে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ওসমান নামক এক কর্মচারী বাসের টিকেট কাটতে গেলে অজ্ঞান হামিদকে দেখতে পেয়ে লোকজনের সহায়তায় হাসপাতালে নিয়ে যায় বলে তিনি মুঠোফোনে নিশ্চিত করেছেন।

তিনদির পর উদ্ধার হওয়া  হামিদ চকরিয়া পৌরসভার ফুলতলা এলাকার গুরা মিয়ার ছেলে ও উপজেলা মত্স্যজীবি লীগের সাধারণ সম্পাদক।

নিখোঁজ আবদুল হামিদের স্ত্রী কহিনুর আক্তার জানান, গত ১৫ মার্চ সকালে ব্যক্তিগত কাজে বান্দরবান জেলার লামায় যায় হামিদ। ওইদিন  বিকালে বাড়ি ফেরার কথা থাকলেও এরপর থেকে তার কোন খোঁজ মিল ছিল না। মোবাইলও ছিল বন্ধ। স্ত্রীর দাবি তাকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়। অবশেষে তিন দিন পর ঢাকার ফকিরাপুল বাস টার্মিনাল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হয় হামিদকে।

আজ বৃহস্পতিবার সকালে হামিদকে চিকিত্সা দিয়ে চকরিয়া নিয়ে আসার জন্য বাসে উঠে বলে ওসমান জানায়। –

শেয়ার করুন